1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুর থেকে রিজিয়া বেগম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধা রিজিয়া বেগম ওই এলাকার সরকারি আশ্রয়ণের একটি ঘরে বাস করতেন। এছাড়া তিনি লালমোহন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

 

জানা গেছে, সোমবার ভোরে লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার একটি পুকুরে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। যা বৃদ্ধার বসতঘর থেকে কিছুটা দূরে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে ঘটনাটি জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেন। তবে নিজ বসতঘর থেকে দূরের পুকুরে বৃদ্ধার মরদেহ পাওয়াকে সন্দেহজনক দেখছে পুলিশ।

 

 

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই ওই বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network