1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে জেলা প্রশাসক আশরাফুল আলম খানকে বহাল রাখার দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

পিরোজপুরে জেলা প্রশাসক আশরাফুল আলম খানকে বহাল রাখার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার দাবিতে সদ্য বদলির আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে বর্তমান পদে বহাল রাখার আহŸান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের টাউন ক্লাব রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনসাধারণ। বক্তারা বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান যোগদানের পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ ও প্রশাসনিক সেবার মান উন্নয়নসহ জেলাজুড়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাঁর আন্তরিকতা ও দক্ষ নেতৃত্বে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বেড়েছে। তাঁদের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে পিরোজপুরের জেলা প্রশাসক পদে বহাল রাখা হোক। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক রেজাউল হক রিয়াজ, পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সমাজসেবক আফজাল হোসেন টিপু, সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম বাবু, সমাজসেবক আলিফ আহমেদ রাজিব, টিম পজিটিভ পিরোজপুর সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, ব্যবসায়ী মো. আসলাম শেখ, শ্রমিক নেতা রাজ্জাক ফকির ও সোহেল শেখ। শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষে কর্মসূচি সমাপ্ত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network