1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে স্কুল ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

কাউখালীতে স্কুল ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে, বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

 

কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ মতিউর রহমান।

 

 

কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও একাডেমিক চিফ মোঃ মোস্তফা কামাল, বিআরডিবি অফিসের মাঠ সংগঠক মেহেদী হাসান শামীম।

 

প্রশিক্ষণ শেষে ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম।

 

এছাড়া বেলা সাড়ে বারোটায় একই অনুষ্ঠান শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ মতিউর রহমান ক্যান্সার, ডায়াবেটিস, প্রেসার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

 

শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং তারা অভিমত প্রকাশ করেন তারা অনেক কিছু এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network