1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে ইউএনওর প্রশ্নের উত্তর দিয়ে উপহার পেলে শিক্ষার্থীরা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনে ইউএনওর প্রশ্নের উত্তর দিয়ে উপহার পেলে শিক্ষার্থীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত পরীক্ষা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। শিক্ষার্থীদের অভিজ্ঞতা যাচাইয়ের লক্ষ্যে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা মোহাম্মদিয়া মাধ্যমিক বিদ্যালয়েরর দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এ পরীক্ষা নেন তিনি।

পরীক্ষায় তিনজন শিক্ষার্থী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। বৃহস্পতিবার সকালে সেসব শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দিয়ে উৎসাহ প্রদান করেন ইউএনও মো. শাহ আজিজ। ইউএনওর উপহারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- আবির হোসেন ফাহিম, সামরিম করিম লামিয়া এবং লিজা আক্তার। এর আগে গত সোমবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে উপস্থিত অবস্থায় তাৎক্ষণিকভাবে এই পরীক্ষার আয়োজন করেন ইউএনও।

ইউএনও মো. শাহ আজিজ বলেন, ‘তথ্যপ্রযুক্তি আমাদের ভবিষ্যৎ। শিক্ষার্থীরা যেন শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব জ্ঞানেও দক্ষ হয়ে ওঠে সেই লক্ষ্যেই এ উদ্যোগ। যেসব শিক্ষার্থী পুরস্কার পেয়েছে, তারা অন্যদের অনুপ্রেরণা জোগাবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network