1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় জামায়াতের ৩০ কর্মী বিএনপিতে যোগদানের খবরটি গুজব - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ভোলায় জামায়াতের ৩০ কর্মী বিএনপিতে যোগদানের খবরটি গুজব

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 

মোঃমনছুর আলম, জেলা প্রতিনিধি ভোলাঃ বোরহানউদ্দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৩০ জন নেতা–কর্মী বিএনপিতে যোগদান করেছেন—এ দাবি “মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে জানিয়েছে উপজেলা জামায়াত।

 

 

শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, সংবাদে যেসব ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে, তাদের কেউই জামায়াতের সদস্য নন। এমনকি ‘জয়েন্ট সেক্রেটারি’ নামে উল্লেখিত পদটিও সম্পূর্ণ মনগড়া—বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে এমন কোনো পদ নেই।

 

 

জামায়াত অভিযোগ করে, টুপি–দাড়িওয়ালা কিছু ব্যক্তিকে কর্মী সাজিয়ে ভোলা–২ আসনে বিএনপি প্রার্থী হাফেজ ইব্রাহিমের সংবর্ধনা অনুষ্ঠানে ‘যোগদানকারী’ হিসেবে দেখানো হয়েছে। তারা এটিকে “বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনা ও অসৎ প্রচারণা” বলে উল্লেখ করে।

 

 

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াত একটি আদর্শিক ও নিয়মতান্ত্রিক ইসলামী রাজনৈতিক সংগঠন। এখানে স্বার্থ বা লোভের সুযোগ নেই; তাই এ ধরনের ভুয়া প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন।

 

 

উপজেলা জামায়াত জানায়“ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শে আমরা অটল। বিভ্রান্তিকর প্রচারণা আমাদের থামাতে পারবে না।”

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network