1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধূমপায়ীদের ফুসফুসের ক্ষতি কমাতে পারে যে চা! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

ধূমপায়ীদের ফুসফুসের ক্ষতি কমাতে পারে যে চা!

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক : ধূমপান ছাড়ার ইচ্ছে অনেকেরই থাকে, কিন্তু তা বাস্তবে করা বেশ কঠিন। কেউ মানসিক চাপের কারণে, কেউ আবার অভ্যাসের টানে বারবার ধূমপানে ফিরে যান। তবে সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে—কিছু সহজ দৈনন্দিন অভ্যাস ধূমপানের ক্ষতি কিছুটা কমাতে ভূমিকা রাখতে পারে। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি হচ্ছে প্রতিদিনের ব্ল্যাক টি পান।

 

 

ইউরোপিয়ান জার্নাল অব নিউট্রিশন–এ প্রকাশিত গবেষণা বলছে, ব্ল্যাক টি–তে থাকা দুই ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট—থিয়াফ্লাভিন ও ক্যাটেচিন—ধূমপানের ফলে শরীরে তৈরি হওয়া ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে। এতে ফুসফুসের কোষের ক্ষতি কিছুটা কমে, প্রদাহ হ্রাস পায় এবং দীর্ঘমেয়াদে সিওপিডি বা শ্বাসজনিত রোগের ঝুঁকি কিছুটা হলেও কমতে পারে।

 

 

গবেষকেরা আরও জানান, নিয়মিত ব্ল্যাক টি পান শরীরের প্রাকৃতিক ডিটক্স এনজাইমগুলোকে সক্রিয় করে। এই এনজাইমগুলো শরীরে জমে থাকা নিকোটিন, টার বা কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর রাসায়নিক ভেঙে বের করতে সাহায্য করে। ফলে ধূমপায়ীদের শরীরের চাপ কিছুটা লাঘব হয়।

 

 

তবে চিকিৎসকদের সতর্কবার্তা—ব্ল্যাক টি কখনই ধূমপানের ক্ষতি সারিয়ে দিতে পারে না। এটি কেবল শরীরকে কিছুটা সহনশীলতা দেয়, কিন্তু ফুসফুসকে পুরোপুরি রক্ষা করে না। ধূমপানের ক্ষতি যেহেতু গভীর ও দীর্ঘস্থায়ী, তাই সুস্থ থাকতে হলে সবচেয়ে জরুরি সিদ্ধান্ত হলো ধূমপান সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া।

 

 

তবুও যারা হঠাৎ ছাড়তে পারেন না বা বারবার ব্যর্থ হন, তাদের জন্য ব্ল্যাক টি একটি সহজ, কম খরচের এবং দৈনন্দিন অভ্যাস হিসেবে সহায়ক হতে পারে। এতে ক্যালরি কম, অ্যান্টিঅক্সিড্যান্ট বেশি এবং শরীর সতেজ থাকে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, নিয়মিত হাঁটা এবং ভিটামিন–সমৃদ্ধ খাবার খাওয়াও ধূমপানের ক্ষতি কিছুটা কমাতে সহায়তা করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network