1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে ভ্রাম্যমাণ ভূমিসেবা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

কাউখালীতে এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে ভ্রাম্যমাণ ভূমিসেবা

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে তৃণমূলে সাড়া জাগিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।

 

এসিল্যান্ডের সৃজনশীল উদ্যোগে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম চালু করা হয়েছে।

 

 

কাঙ্ক্ষিত ভূমি সেবা প্রান্তি পর্যায়ে নিশ্চিত হওয়ায় সাধারণ মানুষ এই অভিনব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং কার্যক্রম চলমান রাখার দাবি তুলেছেন। তাদের মতে, এ কার্যক্রমের ফলে অফিসে না গিয়েই কাঙ্ক্ষিত সেবা পাওয়ায় সময় এবং অর্থ—দুটিই বাঁচছে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতিও কমে যাবে।

 

 

ভূমি মালিকদের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে ‘সেবা গৃহীতার দরজায় এসিল্যান্ড’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম পরিচালনা করে উপজেলা ভূমি অফিস।

 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, “আমরা ভূমি সেবার মান প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। দালালদের খপ্পরে পড়তে না দেওয়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছি। জমির খাজনা, নামজারি সহ বিভিন্ন সেবা পেতে সরকারকে কত টাকা দিতে হয় তা আমরা সাধারণ জনগণকে বোঝাতে চেষ্টা করছি, যাতে অতিরিক্ত টাকা দিতে না হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network