1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পেয়ারার বস্তায় পাওয়া গেল ৪৬ লাখ টাকার হেরোইন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

পেয়ারার বস্তায় পাওয়া গেল ৪৬ লাখ টাকার হেরোইন

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ব্যাগের ভেতর সেলাই করে পেয়ারার বস্তায় লুকিয়ে রাখা প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন।

তিনি জানান, এ ঘটনায় ৪৬০ গ্রাম হেরোইনসহ তোহর আলী (৬০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪। গ্রেফতারকৃত তোহর আলী (৬০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোয়ব আলীর ছেলে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

মেজর কাওসার বাঁধন আরও জানান, ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তোহর আলীকে সন্দেহ হলে র‍্যাব সদস্যরা তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মাদক বহনের কথা স্বীকার করেন।

পরে তার ব্যাগের সেলাই করা অংশ থেকে চার পুড়িয়া হেরোইন এবং পেয়ারার বস্তা থেকে চারটি পলিথিন প্যাকেটে রাখা মোট ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা প্রক্রিয়াধীন এবং জব্দকৃত হেরোইন আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network