1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

ভান্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

 

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন।

 

 

 

এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিদ্যালয় সকল শিক্ষার্থীদের চোখের নানা সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চশমা, ঔষধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চিকিৎসা সেবা ফাউন্ডেশনের একটি নিয়মিত উদ্যোগ। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

 

ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়াসিম মানান উৎপল জোমাদ্দার, মোঃ মিজার, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

 

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network