1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তালাকের পর দুধ দিয়ে গোসল - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম

তালাকের পর দুধ দিয়ে গোসল

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশায় স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন জুয়েল রানা নামের এক যুবক। রোববার (১৬ নভেম্বর) উপজেলার মাছপাড়া ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল রানা ওই গ্রামের মো. সোলেমান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক করে প্রায় ৪ বছর আগে একই ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করেন জুয়েল রানা। দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান হয় তাদের। বিয়ের পর জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পাড়ি জমান জুয়েল।

প্রবাসে থাকাকালীন স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে একাধিকবার স্বামী-স্ত্রীর মাঝে বিরোধও তৈরি হয়। পরে গত ১২ নভেম্বর জুয়েল দেশে ফেরেন এবং ১৬ নভেম্বর রবিবার স্ত্রীকে তালাক দেন।

স্ত্রীকে তালাকের পর তিনি এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং সেই গোসলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে প্রকাশ করেন। ফেসবুকে দেওয়া ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। লেখার অনেক কিছুই ছিল কিন্তু লিখলাম না। শুধু মনের মধ্যেই রেখে দিলাম, জীবনের একটি কালো অধ্যায় শেষ করলাম। আল্লাহ তাআলা যেন আমার সামনের দিনগুলো সহজ করে দেন এবং ‍সমস্যা মোকাবিলা করার তৌফিক দান করেন।’

‘জীবনের ছোট্ট একটু ভুল সিদ্ধান্তের কারণে এতদিন ভুলের খেসারত দিতে হয়েছে। আল্লাহর রহমতে এখন সেই সমাধান করে ফেলেছে আল্লাহ তাআলা নিজেই।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network