1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

ভান্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর‑২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীর পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন দলটির মাহমুদ গ্রুপের নেতাকর্মীরা ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা বিএনপির একাংশে নেতা মাহমুদ হোসেন গ্রæপের আয়োজনে বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা শরীফ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মনির মল্লিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের দাবি ছিল দলীয়ভাবে পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতাদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া। অথচ আমাদের সেই দাবি গুরুত্ব পায়নি।” তারা আরও বলেন, “ভোটের রাজনীতিতে স্থানীয় জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা সবচেয়ে জরুরি। জনবান্ধব নেতা মাহমুদ হোসেনকে বাদ দিয়ে অজনপ্রিয় কাউকে প্রার্থী করা হলে তা বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।” নেতাকর্মীরা সতর্ক করে বলেন, “ভুল প্রার্থীর মনোনয়নে নির্বাচনে ভরাডুবির আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই এখনই সময় পুনর্বিবেচনার। দলকে বাঁচাতে হলে, জনগণের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।”

তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান, স্থানীয় তৃণমূলের মতামত শুনে সিদ্ধান্ত নিতে, যাতে দলের ভিত মজবুত হয় এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি শক্ত অবস্থানে যেতে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network