1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্কুলছাত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপি কর্মী আটক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

স্কুলছাত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপি কর্মী আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রংপুরে এক স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকির দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর সমন্বয় কমিটির এক সদস্যসহ দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। সোমবার (১৭ নভেম্বর) রাত আটটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–সংলগ্ন পার্কের মোড়ে এ ঘটনা ঘটে। পরে ওই দুজনকে ছাড়াতে নগরের তাজহাট থানায় যান এনসিপির নেতারা।

ঘটনার চার ঘণ্টা পর রাত ১২টার দিকে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ থানায় এসে পিস্তলসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘তাদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা একটা পিস্তল রিকভার (উদ্ধার) করেছি। এটা ফায়ারিং পিস্তল কি না, এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত লাগবে। যদি এটা পিস্তল হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হবে।’

গ্রেপ্তার দুজন হলেন এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির রাগিব হাসনাইন (৩০) ও রাকিবুল ইসলাম ওরফে তুষার (২৮)। রাকিবুল রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা মামলার ১ নম্বর আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সন্ধ্যা আটটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–সংলগ্ন পার্কের মোড়ের কাওছার একাডেমির সামনে দুই স্কুলছাত্রের মধ্যে বাদানুবাদ হয়। এ সময় এক পক্ষের হয়ে রাগিব ও তুষার ঘটনাস্থলে আসেন।এ সময় রাকিবুল পিস্তল বের করে এক ছাত্রের মাথায় ঠেকানোর পর এ দৃশ্য দেখে উত্তেজিত ছাত্র-জনতা তাদের ঘিরে ফেলে ও মারধর করে পুলিশে দেয়।

ওই ঘটনার পর এনসিপির মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাল উদ্দিন কাদেরীসহ অন্য নেতারা থানা ও আশপাশে অবস্থান নেন। তারা ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে গিয়ে দুই যুবককে ছাড়িয়ে নেওয়ারও চেষ্টা করেন।

এ সময় আলাউদ্দিন কাদেরী সাংবাদিকদের বলেন, রাগিব এনসিপির সদস্য। রাকিবুল এনসিপির সমর্থক। রাকিবুলের ভাগনেকে পার্কের মোড়ে মারধর করা হয়েছে—এ খবর শুনে তারা সেখানে যান। কিন্তু লোকজন মব সৃষ্টি করে খেলনা পিস্তল দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network