1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে মাল্টার বাম্পার ফলন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

কাউখালীতে মাল্টার বাম্পার ফলন

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কাউখালীতে বারি-১ জাতের মাল্টার বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে বাগানগুলোতে মাল্টা পরিপক্ক হওয়ায় বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়েছে। ক্রেতাদের কাছে পুষ্টিসমৃদ্ধ দেশি মাল্টার চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন বাগান মালিকরা।

 

 

এক সময় মাল্টা দুর্লভ হলেও বর্তমানে এ ফল অত্যন্ত জনপ্রিয়। প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ এ ফলে রয়েছে প্রচুর ঔষধি গুণাগুণ। সবুজ মাল্টার পাশাপাশি হলুদ মাল্টা এবং বারোমাসি থাই মাল্টার দিকেও ঝুঁকছেন কৃষকরা।

 

 

উপজেলার সদর ইউনিয়নের দাসের কাঠি গান্ডতা গ্রামের চাষি জিয়াউর রহমান (মীর জিয়া) জানান, তিনি প্রায় দেড় বিঘা জমিতে মাল্টা চাষ করে লাভবান হয়েছেন। এ বছর প্রায় ৭ লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন। আরও ৪ লাখ টাকার মাল্টা বিক্রি করতে পারবেন।

 

 

মীর জিয়া জানান, গত বছর ৯ লাখ টাকার মাল্টা বিক্রি করেছি। বর্তমানে মালটার দাম বাড়তি থাকায় প্রতিমণ মাল্টা ৪ হাজার টাকা থেকে ৪ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

 

 

 

মাল্টা চাষে আগ্রহ বাড়ছে সাতক্ষীরার কৃষকদের মাল্টা চাষি প্রভাষক ইয়াকুব আলী জানান, মাল্টা চাষ করে অন্য ফসলের তুলনায় কয়েক গুণ বেশি লাভ করা যায়।

 

 

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার জানান, গত কয়েক বছর ধরে মাল্টা বিক্রি করে উপজেলার চাষিরা লাভবান হয়েছে। এই অঞ্চলের মাটি মাল্টা চাষের জন্য বেশ উপযোগী।

 

 

উপজেলা কৃষি অফিসার সোম রানী দাস জানান, এলাকার মাটির গুণাগুণ ভালো, মাল্টা চাষে উপযোগী। গত বছর কাউখালীতে ২৬৫ মেট্রিক টন মাল্টা উৎপাদন হয়েছে। মাল্টা কৃষকরা প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকার মাল্টা বিক্রি করেছে। আশা করি, এ বছর প্রায় ৩ কোটি  টাকার মাল্টা বিক্রি করতে পারবে কৃষকরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network