1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নাজিরপুরে একেকটি নৌকা যেনো একেকটি দোকান; বিক্রী হয় কোটি টাকার শ্যাওলা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

নাজিরপুরে একেকটি নৌকা যেনো একেকটি দোকান; বিক্রী হয় কোটি টাকার শ্যাওলা

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : অবিশ্বাস্য হলেও সত্য বিক্রি হয় শ্যাওলা, কচুরিপানা মূল, ট্যাপ পনা, দুলালী লতা। তবে এটি প্রচলিত কোনো বাজার নয় এখানে একেকটি নৌকা যেনো হয়ে ওঠে একেকটি দোকান নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো ভাসমান হাটের কথা বলছি।

 

 

 

 

প্রায় ২’শত বছরের পুরোনো দেশের বৃহত্তম এই ভাসমান বাজারটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বেলুয়া নদীর মোহনায় অবস্থিত। আর ঐতিহ্যবাহী এই বাজারের একটি অংশ হলো শাওলার দোকানগুলো। প্রতি সপ্তাহে শনি-মঙ্গলবার ভোরের আলো ফোটর সঙ্গে সঙ্গে নদীর বুক চিরে ফুটে ওঠে হাট।

 

 

 

সম্প্রতি সরেজমিন বেলুয়া নদীর ভাসমান বাজারে গেলে জানাযায়, এই বাজারেরই আসে পাশে থেকে সংগ্রহ করা হয় এই শাওলা শ্যাওলা, কচুরিপানা মূল, ট্যাপ পনা, দুলালী লতা। তারপর এগুলো বিক্রির জন্য নৌকায় করে আনা হয় এই ভাসমান হাটে। অবাক করার কান্ড হলো এগুলো বিক্রিও হয় বেশ ভালো দামে।

 

 

 

স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানাযায়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি অংশ সারাবছর পানির নিচে ডুবে থাকে। তাই এখানে চাষাবাদের একমাত্র ভরসা হলো ভাসমান পদদ্ধিতে আর এগুলো ব্যবহার করা হয় ভাসমান কৃষি কাজে। ভাসমান পদ্ধতিতে এই সব শ্যাওলা, কচুরিপানা মূল, ট্যাপ পনা, দুলালী লতা দিয়ে তৈরি হয় বেড এরপর সেসব বেডে রোপণ করা হয় সবজি চারা। এছাড়া বিক্রি হওয়া ট্যাপা, পেনা, শাওলা পেচিয়ে তৈরি করা হয় ম্যাদা সেসব ম্যাদাতেই চারা জন্মানোর জন্য রোপন করা হয় বীজ। আর এভাবেই শাওলা বিক্রি করছেন এখানকার লোকজন।

 

 

 

ট্যাপপনা বিক্রি করতে আসা জুলফিকর নামের একজন জানান, শুক্রবরা সকালে আমার নৌকাটি বোঝাই করেছি যুগিয়া এলাকা থেকে। রাতে বাড়ি থেকে হাটে রওনা দিয়ে ভোর পৌছাইছি। আমার নৌকা ২৫০০/= টাকা চেয়েছি বিক্রি করেছি ১৮০০/= টাকায় আমার বাড়ি বিশারকান্দি এলাকায়। আমি সারাবছর এই ব্যবসা করি। বছর শেষে কিছু টাকা জমাও রাখতে পারি। এ ব্যবসায় কোনো চালান লাগে না। এক নৌকা থেকে অন্য নৌকায় শ্যাওলা নিচ্ছে কবির শেখ জানতে চাইলে তিনি জানান, ২০০/= টাকা আটি কিনেছে তিনি। নিয়ে যাবে সোনাপুর গ্রামে তিনিও বিক্রি করবেন। এক নৌকা কিনে গ্রামে গ্রামে বিক্রি করবেন তিনি তাতে ভালো লাভ হবে। স্থানীয় কয়েকজন কৃষক জানান, চারা চাষে শ্যাওলা, কচুরিপানা মূল, ট্যাপ পনা, দুলালী লতা প্রয়োজন এগুলো ছাড়া চারা বানানো যায় না। এগুলো যেনো এ অঞ্চলের স্বর্ণ অনেকে এগুলো বিক্রি করে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করছে।

 

 

 

নাজিরপুর উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান মিল্টন জানান, অবিশ্বাস্য হলেও সত্য শ্যাওলা, কচুরিপানা মূল, ট্যাপ পনা, দুলালী লতা দিয়ে বছরে কোটি কোটি টাকা আয় করছে কৃষরেকরা। এগুলোর গুনাগুন অনেক যা জৈব সার হিসাবেও চাষিরা ব্যবহার করে থাকে। এই উপদান গুলোর কারণে প্লাবিত এ অঞ্চলের চারার মান ভালো যার চাহিদা দেশ জুড়ে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network