1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে ইউপি চেয়ারম্যান গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

নেছারাবাদে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :  পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৮নং সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বেপারীকে রাতে সেহাংগল বাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে সেহাংগল বাজার থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার সকালে চেয়ারম্যানের স্ত্রী মোসা. ফিরোজা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে পিরোজপুর ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।

চেয়ারম্যানের স্ত্রী ফিরোজা বেগম বলেন,

মঙ্গলবার বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে বাজারে পরিষদের কিছু কাজ করছিলেন। এমন সময় কয়েকজন এসে তার পরিচয় নিশ্চিত করে তাকে তুলে নিয়ে যায়। আমার স্বামীর কোনো অপরাধ নেই। তাকে পিরোজপুর ডিবি অফিসে নেওয়া হয়েছে। তার সঙ্গে কয়েকবার ফোনে কথা হয়েছে।

ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ অমল মিস্ত্রী বলেন, শুনেছি, মঙ্গলবার সেহাংগল বাজার থেকে ডিবি পরিচয়ে চেয়ারম্যান সাহেবকে তুলে নেওয়া হয়েছে। তিনি এখন পিরোজপুরে আছেন।

সমুয়কাঠী ইউপি সচিব সুবাস মিস্ত্রী জানান, মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে। তবে কোন কারণে তাকে নেওয়া হয়েছে, তা জানি না।

স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার হওয়া হুমায়ুন কবির বেপারী সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network