1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থী।

বুধবার (১৯ নভেম্বর) মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বরইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইয়াসিন শেখ (১১)। সে বরইহাটি গ্রামের আশরাফ মিয়ার ছেলে। ওসি মো. মোস্তফা কামাল বলেন, ব্যাডমিন্টন খেলা নিয়ে গ্রামের দুটি গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতি হয়।

এ সময় দশম শ্রেণির একজন শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে দৌড়ে বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে আসে এবং ইয়াসিনের ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, স্থানীয়রা ইয়াসিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় পথে সে মারা যায়। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং অভিযুক্ত শিক্ষার্থীও আটক হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network