1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারতের জোরালো ভূমিকম্প অনুভূত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম

ভারতের জোরালো ভূমিকম্প অনুভূত

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতাতেও জোরালো ভূমিকম্প অনুভূত হছে। শুক্রবার সকালে কম্পন অনুভূত হয়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র।

 

 

 

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

 

 

 

পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও অনুভূত হয়েছে মৃদু কম্পন। সকাল ১০টা ৮ মিনিট নাগাদ কম্পন শুরু হয়। বেশ কয়েক সেকেন্ড তা চলেছে।

 

 

 

ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এখনো পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network