1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলার দৌলতখানে তীব্র ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ভোলার দৌলতখানে তীব্র ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ভোলার দৌলতখানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল দশটা ৩৭ মিনিটের সময় ভূমিকম্প অনুভূত হয়।

 

 

এতে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। অনেকে ঘর ছেড়ে বাড়ির উঠানে বেড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, হঠাৎ ঘর-বাড়ি কেঁপে উঠলে অনেকে ভয়ে ঘর থেকে বেড়িয়ে যায়।

 

সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়ে শিশুরা। তবে খোলা জায়গায় ভূমিকম্পের তীব্রতা কম অনুভূত হয়েছে।৷

 

তবে কোথায়ও প্রাণহানি বা ভবন ধ্বসে পড়ার খবর পাওয়া যায়নি। হাজিপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক লোকমান হোসেন জানান, বাসাবাড়িতে ও বহুতল ভবনে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। আকস্মিক কম্পনে মানুষ খুব আতঙ্কিত হয়ে উঠেন।

 

 

বিশেষ করে শিশুরা বেশি ভয় পায়। গৃহবধূ খালেদা ইয়াছমিন বলেন, হঠাৎ ঘর কেঁপে উঠলে আতঙ্কিত হই। বাচ্চারা ভয়ে চিৎকার করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network