1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী মারা গেছেন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী মারা গেছেন

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সাবেক বাণিজ্যমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

 

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

 

 

তোফায়েল আহমেদের শ্যালক মামুন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

 

আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে ডা. তাছলিমা আহমেদ মুন্নি, জামাতা ডা. তৌহিদসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

১৯৬৪ সালে তোফায়েল আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। আনোয়ারা ছিলেন সম্ভ্রান্ত তালুকদার বাড়ির সফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে।

 

 

আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামার শেষে ভোলার বাংলাবাজারে জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশে কবর স্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network