1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
টেলিভিশন জার্নালিস্ট ফোরাম ভোলার নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহে - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

টেলিভিশন জার্নালিস্ট ফোরাম ভোলার নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহে

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

মোঃমনছুর আলম, জেলা প্রতিনিধি ভোলা: ভোলায় টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে ” টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, ভোলা” নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। শুক্রবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের নাম ঘোষণা করা হয়।

 

এসময় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর ভোলা জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইনডিপেনডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি এ্যাডভোকেট নজরুল হক অনু’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর ভোলা জেলা প্রতিনিধি হারুন অর রশিদ।

সভায় উপস্থিত সদস্যবৃন্দের বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত নেন, আগামী দুই সপ্তাহের মধ্যে মাধ্যমে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নির্বাচন পরিচালনার জন্য ইন্ডেপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুকে প্রধান নির্বাচন কমিশনার এবং সময় টিভির নাসির উদ্দিন লিটনকে ও বিবিসি’র জেলা প্রতিনিধি অচিন্ত মজুমদারকে নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, এনটিভির জেলা প্রতিনিধি আফজাল হোসেন, একাত্তর টিভির কামরুল ইসলাম, চ্যানেল টুয়েন্টি ফোর এর এইচ এম জাকির, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, টিটিভর জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, দেশ টিভির ছোটন সাহা, মাইটিভির আরিফ হোসেন লিটন, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মনসুর আলম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি অনিক আহমেদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত, নাগরিক টিভির মলয় দে, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম, এসএ টিভির বিল্লাল হোসেন, জমুনা টিভির জুয়েল সাহা, এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানসহ বিভিন্ন টেলিভিশনের জেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network