1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপির উপজেলা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

বিএনপির উপজেলা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুর উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকু কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌর সদরে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় অবস্থিত। গত রাতে একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে প্রথমে কার্যালয়ের দরজা ভাঙচুর করে। পরে ভেতরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় সেখানে কেউ ছিল না।

জহুরুল ইসলাম বকু আরও জানান, আমাদের মধ্যে দলীয় কোনো বিভেদ বা গ্রুপিং বা কোনো ঝামেলা নেই। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আওয়ামী দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশকে জানানোর পর তারা গত রাতে এবং আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল ও গুলির আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network