1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ভোলায় নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোসা. নুসরাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

 

শনিবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নুসরাত বোরহানউদ্দিন উপজেলায় জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. হাদিসের মেয়ে।

 

জানা গেছে, ৪ দিন আগে মায়ের সঙ্গে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার অবস্থিত নানা বাড়িতে বেড়াতে আসে শিশু নুসরাত। শনিবার সকালে খেলার ছলে নানার বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। অনেকক্ষণ ধরে শিশু নুসরাতকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে এরইমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু নুসরাত।

 

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network