1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : বরিশালে তথ্যমন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আমু জেলে, ওমরের দলবদল : কোন্দল আর গ্রুপিংয়ে জর্জরিত ঝালকাঠির রাজনীতি বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী

পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত

  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

পিরোজপুর প্রতিনিধিঃ ডাকাতিকালে পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরেক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

 

রোববার (২৩ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ডাকাতিকালে গণপিটুনির এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আটককৃত সবুজ হাওলাদারের (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে।

পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে যুবককে গণপিটুনি দুলালের ভাই অমলেশ চন্দ্র রায় বলেন, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণের চেইন, কানের বালা ও শাঁখাসহ অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

 

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক রাধা রমনের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম পশ্চিম দূর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় স্থানীয়দের ধাওয়ায় অন্য ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network