1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে নারীর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

চরফ্যাশনে নারীর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি। ‎ভোলার চরফ্যাশন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাছিমা বেগম লিমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, চাঁদা দাবি ও শারীরিক লাঞ্ছনার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল ইসলাম স্বপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলন করা হয়েছে।


‎সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টার দিকে চরফ্যাশনের একটি পত্রিকা অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল ইসলাম স্বপন।


‎লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কখনো নাছিমা বেগম লিমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করিনি, কারও কাছে চাঁদা দাবি করিনি এবং কারও সঙ্গে শারীরিকভাবে অসদাচরণ করিনি। অভিযোগের কোনো প্রমাণ নেই। এলাকায় কিছু অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করার কারণে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে হয়রানি করা হচ্ছে এবং আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।


‎স্বপন আরও বলেন, নারী নাছিমা বেগম লিমা একজন ভূয়া ডাক্তার, এবং এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এই বিষয়ে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রয়োজনে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিক।


‎সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা নুরনবী ভূঁইয়া, আমিনুল ইসলাম হৃদয় সহ প্রমুখ উপস্থিত ছিলেন।


‎অভিযোগকারী নাছিমা বেগম লিমা বলেন, আমার প্রতিবেশী আশরাফুল ইসলাম স্বপন সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। আমি কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত নই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network