1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গভীর রাতে বাড়িতে পুলিশ, প্রবাসী যুবকের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

গভীর রাতে বাড়িতে পুলিশ, প্রবাসী যুবকের মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পারিবারিক বিরোধের ঘটনার একটি মামলায় গভীর রাতে বাড়িতে পুলিশ দেখে গ্রেপ্তারের ভয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নূর হোসেন বাবু নামের প্রবাসী যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে ফেনীর ফুলগাজী উপজেলা উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত প্রবাসী যুবকের নাম নূর হোসেন বাবু (৪৫)। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। গত ছয় মাস আগে তিনি দেশে আসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে তার প্রতিবেশী শহিদের দায়ের করা মামলায় নূর হোসেন বাবুকে দুই নম্বর আসামি করা হয়। রোববার গভীর রাতে ফুলগাজী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গিয়ে তার নাম ধরে ডাকাডাকি শুরু করেন। নূর হোসেন ঘুম থেকে উঠে দরজা খুলে পুলিশ দেখে ভয়ে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নূর হোসেনের বড় ছেলে নূর করিম রিমন অভিযোগ করে বলেন, প্রতিবেশীর দায়ের করা একটি মিথ্যা মামলায় বাবাকে আসামি করা হয়। পুলিশ গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। বাবা ঘুম থেকে উঠে দরজার সামনে পুলিশ দেখে ভয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিষয় খোঁজখবর নেন।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া কালবেলাকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network