1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনের দেড়শত জেলে পেলেন বৈধ জাল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনের দেড়শত জেলে পেলেন বৈধ জাল

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় দেড়শত নিবন্ধিত জেলের মাঝে বৈধ সুতার জাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ জেলে পল্লীর জেলেদের মাঝে এসব জাল বিতরণ করা হয়। এছাড়াও এদিন বিকেলে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় দায়িত্বশীল মৎস্য আহরণ (সিসিআরএফ) ও আইইউইউ ফিশিং বিষয়ক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

 

এ সময় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ডিপিডি মো. মাহবুবুর রহমান, বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনসহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network