1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সৌদিতে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল ইরাকও - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম

সৌদিতে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল ইরাকও

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে শনিবার (২২ নভেম্বর) মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪৩।

সোমবার (২৪ নভেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভূমিকম্পটি হাররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে অনুভূত হয়। এলাকা দুটি সৌদির মদিনা ও তাবুক অঞ্চলের মধ্যে অবস্থিত। হাররাত আল-শাকা সৌদি আরবের অন্যতম বিখ্যাত আগ্নেয় লাভাখেত্র।

একই দিনে ইরাকেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক শূন্য ৯ বলে জানিয়েছে এসজিএস।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network