1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সড়কে লবণ ফেলে, কাফনের কাপড় পরে চাষিদের প্রতিবাদ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সড়কে লবণ ফেলে, কাফনের কাপড় পরে চাষিদের প্রতিবাদ

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, আমদানি বন্ধ ও মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে কাফনের কাপড় পরে কক্সবাজারের কুতুবদিয়ায় মানববন্ধন করেছে লবণ চাষিরা। মানববন্ধনের পর চাষিরা সড়কে লবণ ফেলে প্রতিবাদ জানায়।

সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রান্তিক লবণ চাষি সমিতি, কুতুবদিয়ার ব্যানারে লবণ মাঠে আয়োজিত মানববন্ধনে অনেকেই অংশ নেন কাফনের কাপড় পরে।

এ সময় চাষিরা বলেন, বর্তমানে মাঠ পর্যায়ের প্রান্তিক চাষিরা মণ প্রতি লবণের মূল্য পাচ্ছেন ১২০ থেকে ১৪০ টাকা। অথচ উৎপাদন খরচ পড়ছে ৩০০ থেকে সাড়ে তিনশ টাকা। এতে প্রান্তিক চাষিদের পথে বসার উপক্রম হয়েছে। চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক চাষি।

মাঠ পর্যায়ে চাষিরা প্রতি কেজি লবণের দাম মাত্র ৩ থেকে সাড়ে ৩ টাকা পাচ্ছে উল্লেখ করে চাষিরা বলেন, সেই লবণ পরিশোধনের পর বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকা। মিল মালিকরা সিন্ডিকেট করে চাষীদের বঞ্চিত করছে।

দেশে পর্যাপ্ত লবণ মজুত থাকার পরও শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

মানববন্ধনে লেমশিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন, প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, লবণ ব্যবসায়ী শফিউল আলম বাবুল, মো. সেলিম, মো. সাহেদ, মোহাম্মদ উল্লাহ, জাকের উল্লাহ বক্তব্য রাখেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network