1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদ ও ৮ দফা দাবীতে বিএনএ’র বিক্ষোভ সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

পিরোজপুরে নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদ ও ৮ দফা দাবীতে বিএনএ’র বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক , পিরোজপুর : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন (বিএনএ) পিরোজপুর জেলা শাখা।

 

 

 

বুধবার (২৭ নভেম্বর) সকালে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট (এনটিআই) চত্বর থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের করেন পিরোজপুরের নার্সরা। র‌্যালিটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জেলা হাসপাতালের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। সেখানে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

 

 

 

এতে বক্তব্য দেন, নার্সেস অ্যাসোসিয়েশনের পিরোজপুর জেলা সভাপতি কল্পনা রানী দাস, সাধারণ সম্পাদক মনোয়ারা পারভিন, কোষাধক্ষ রুমা মজুমদার, ছাত্র-ছাত্রী প্রতিনিধি সাজেদা খানম, মিডওয়াইফ প্রতিনিধি শিখা বেপারী, নার্সিং ইনস্ট্রাক্টর বেবী রায়, মিডিয়া উইং মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি আবু সাঈদ প্রমুখ।

 

 

 

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির সিদ্ধান্ত নার্সদের মর্যাদা, স্বাধীনতা ও পেশাগত উন্নয়নকে হুমকির মুখে ফেলবে। তারা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৮ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান। দাবী পূরণ না হলে কঠোর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

 

 

 

কর্মসূচিতে বিএনএ’র নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নার্সরা অংশ নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network