অনলাইন ডেস্ক : মহান আল্লাহ তাআলা ইসলাম ধর্মে জীবনের সকল সমস্যার সমাধান রেখেছেন, যার প্রধান দিকনির্দেশনা হলো মহাগ্রন্থ আল কুরআন।
ভূমিকম্প, মেঘের গর্জন, ঝড় বা তুফানের মতো প্রাকৃতিক ঘটনাগুলো মহান আল্লাহর মহাশক্তির ক্ষুদ্র এক নিদর্শন মাত্র। রাসূল (সা.) তাঁর উম্মতদেরকে যেকোনো দুর্যোগের সময় বা বিপদের সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে উৎসাহিত করেছেন।
রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি একটি নির্দিষ্ট দোয়া তিনবার পাঠ করবে, সে ভূমি ও আকাশের সব ধরনের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে। দোয়াটি হলো:
উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূররু মাআস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামিই ওয়াহুয়া সামিয়ুল আলিম।
এছাড়াও, ভূমিকম্প চলাকালীন মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে বারবার ‘আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান’ পাঠ করতে বলা হয়েছে, যতক্ষণ না কম্পন থেমে যায়।
দুর্যোগের সময় পাঠ করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, যা সূরা আরাফ-এর ১৫৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে:
উচ্চারণ: আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না, ওয়া আন্তা খইরুল গফিরিন।
অর্থ: হে আল্লাহ, আপনিই তো আমাদের রক্ষক। সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুণা করুন। তাছাড়া আপনিই তো সর্বাধিক ক্ষমাকারী।