1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে ভোলায় মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে ভোলায় মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক বরিশাল : ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দফা দাবিতে ভোলায় মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের যুগিরঘোল এলাকায় হোসাইনিয়া প্রিপারেটরি মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালিত হয়।

হোসাইনিয়া প্রিপারেটরি মাদ্রাসার আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই ভোলাবাসী বরিশালের সঙ্গে সহজ যোগাযোগের জন্য সেতুর দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার বারবার আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জনদাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. আব্বাছউদ্দিন। বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরী, জ্যেষ্ঠ শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, নদীভাঙন থেকে রক্ষা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং জেলার হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক-নার্স-টেকনিশিয়ানের শূন্য পদ পূরণের দাবিতে ভোলার মানুষ দুই বছর ধরে আন্দোলন করে আসছে।

 

সর্বশেষ ১১ নভেম্বর চরফ্যাশন উপজেলার ১৯ যুবক হেঁটে ও নদী সাঁতরে ঢাকায় যান। বর্তমানে তাঁরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনের অংশ হিসেবে কয়েক দফায় গ্যাসবাহী কাভার্ড ভ্যানও আটক করা হয়। ভোলা-চরফ্যাশন মহাসড়কেও বিক্ষোভ করে ছাত্র-জনতা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভোলার গ্যাস দিয়ে জেলাটির উন্নয়ন করার বদলে ‘অবৈধ’ চুক্তির মাধ্যমে বাইরে সরিয়ে নেওয়া হচ্ছে। সরকারের উপদেষ্টা, সচিব এবং প্রধান উপদেষ্টার একান্ত সহকারী ভোলাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network