1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর আত্মহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মোসা. ইসমোতারা নামে ১১ বছরের এক শিশু।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ইসমোতারা ওই এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে।

 

জানা গেছে, ইসমোতারা স্থানীয় একটি হাফেজি মাদরাসায় লেখাপড়া করতো। বৃহস্পতিবার দুপুরে বাসায় ফেরার পর বিকেলে আর মাদরাসায় না গিয়ে মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সে। সেখান থেকে তার মা তাকে বাসায় ডেকে নিয়ে রাগারাগি করেন। এরপর তার মা ফেরদৌস বেগম তাকে বাথরুমে গোসল করতে পাঠান। অনেকক্ষণ পরেও শিশু ইসমোতারা বের না হওয়ায় স্বজনরা মই দিয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় বাথরুমের দরজা ভেঙে শিশু ইসমোতারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই মরদেহ ওই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায়
অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network