1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কারাগারে আওয়ামী লীগের নেতার মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

কারাগারে আওয়ামী লীগের নেতার মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক বরিশাল : ‎​টাঙ্গাইলে কারাগারে সুলতান মিয়া নামের এক আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুলতান মিয়া মির্জাপুরে গোড়াই ইউনিয়নের হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।

কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, বিকেলে বুকে ব্যথা অনুভব করলে সুলতান মিয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে হাসপাতালের সিসিইউতে রাখা হয়। রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন’ চলাকালে পুলিশের ছোড়া গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে একটি মামলা করেন। সেই মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ মোট ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network