1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আওয়ামী লীগের ২০০-এর বেশি নেতাকর্মীর বিএনপিতে যোগদান - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি পরিবেশ ও প্রাণিদের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু ১৫ লক্ষ টাকার বিনিময়ে চরফ্যাশনে গায়েবী উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ! ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের ২০০-এর বেশি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তুলেছে দলবদলের বড়সড় ঘটনা। আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ডেমরা থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান। অনুষ্ঠানে দুই পক্ষের নেতা–কর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই গণযোগদান নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাওলানা শাহাদাত হোসেন। নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গে তিনি বলেন, আমি দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ছিলাম। নানা চাপের মুখে একসময় আওয়ামী লীগে কাজ করলেও আজ বিএনপিতে ফিরে এসে সম্মানিত বোধ করছি। রেজা সেলিম, আনিসুজ্জামান ও নবীউল্লাহ নবীর প্রতি আস্থা নিয়ে আমি আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হলাম।

ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান অনুষ্ঠানে বলেন, বিএনপি ধ্বংসাত্মক বা প্রতিশোধের রাজনীতি করে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ঢাকা–৫ আসনের নেতা নবীউল্লাহ নবী অনেক বড় মনের মানুষ। তিনি সবাইকে নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চান বলেই আজ আওয়ামী লীগের একটি বড় অংশ বিএনপিতে যোগ দিয়েছেন। আমরা তাদের সাদরে বরণ করে নিয়েছি।

ডেমরার রাজনীতিতে এই বড়সড় দলবদল আসন্ন নির্বাচনের মাঠে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network