লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘সেবা ও দক্ষতার সমন্বিত প্রয়াস’ স্লোগানে জাতীয় মানের চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে ভোলার লালমোহন উপজেলায় এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে পৌরশহরের থানার মোড়ের ব্রাইট টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন এসটিএস ট্রাস্টের চেয়ারম্যান নিজামুল হক নাইম। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ টেকনোলজিস্ট, সেরা ডাক্তার ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় মানের চিকিৎসা সেবার লক্ষ্যে এবং নির্ভুল রিপোর্ট ও সঠিক চিকিৎসা সেবা দেয়ার প্রত্যয়ে এসটিএস ডায়াগনোস্টিক সেন্টারের কার্যক্রম শুরু হলো। এই প্রতিষ্ঠান ব্যবসায়িক মনোভাব নিয়ে শুরু হয়নি, সেবার মনোভাব নিয়ে আমাদের এই যাত্রা। দ্বীপজেলা ভোলার মধ্যবর্তী অঞ্চল লালমোহনের সকল ধরনের রোগীদের বর্তমানে সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি এবং সেরা ডাক্তারগণের মাধ্যমে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ শাহে আলমের সভাপতিত্বে এবং জেনারেল ম্যানেজার এম.এ. হাসানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহসীন খান, ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল হক, প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।