1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

পিরোজপুরে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর পৌরসভার সিআইপাড়া চাঁনমাড়ী খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানান, পিরোজপুর জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন চাঁনমাড়ী খাল থেকে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার পৌর প্রশাসক ইসরাত জাহান, পৌরসভার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ পিরোজপুরের প্রতিনিধি।
স্থানীয়রা বলেন, এই খালটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ময়লা আবর্জনায় ভরেছিল। যার কারণে মশা মাছি বেড়ে গিয়েছিল এবং দুর্গন্ধে ভরা ছিল, যা মানুষের জন্য অনেক ক্ষতিকর। খালটি খননের জন্য পৌরসভাকে ধন্যবাদ জানাই। খালটি খননের মাধ্যমে অবৈধ দখলসহ ময়লা আবর্জনা দূর হবে এবং পুনরায় তার রূপ ফিরে পাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network