1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ওসির আহ্বান - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী লালমোহনে ফ্যামিলি কার্ডখানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা বরিশালে অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে যবদল নেতার ১০ লাখ টাকা চাঁদা দাবি! থানায় অভিযোগ উজিরপুরে সাতলায় শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু চরফ্যাশনে পানিতে ডুবে ১ স্কুল ছাত্র নিহত  রাজাপুরে মাদক বি‌রোধী অ‌ভিযা‌নে দুই যুবক আটক; ইয়াবাসহ বিভিন্ন উপকরণ জব্দ ঝালকাঠির নলছিটিতে রোগি নিয়ে এম্বুলেন্স ছিটকে  খাদে  অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ  সম্পাদক মনির হোসেন মল্লিক’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল   প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরবাড়িয়ায় এস এম কবিরের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ

ইন্দুরকানীতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ওসির আহ্বান

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবিরের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বালিপাড়া ইউনিয়নের দারুল উলুম বাড়িপাড়া কওমি মাদ্রাসার জামে মসজিদে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় ওসি আহসান কবির বলেন, “উপজেলার প্রতিটি নাগরিককে অপরাধ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে, তবে জনসম্পৃক্ততা ছাড়া এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়।” এসময় তিনি জরুরি যোগাযোগের জন্য তার মোবাইল নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুলিশি যোগাযোগ নম্বর মুসল্লিদের হাতে তুলে দেন।

 

উপস্থিত মুসল্লিগণ ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইন্দুরকানীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশের পাশে থাকার অঙ্গীকার করেন।

 

এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনূস আকনসহ স্থানীয় মুসল্লিগণ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network