1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

ইন্দুরকানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

ইন্দুরকানী সদর জামে মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদের তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে আজ শুক্রবার সারা দেশের মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network