1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নাজিরপুরে নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

নাজিরপুরে নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নম্বর মালিখালী ইউনিয়নের মিঠারকুল গ্রামে এক নারী (৩৫) এবং পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে ভিডিও ধারণ ও পরে চাঁদা দাবির অভিযোগ উঠেছে হেলাল সিকদারসহ পাঁচজনের একটি চক্রের বিরুদ্ধে। অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত।

 

 

 

ভুক্তভোগীরা বারবার কাকুতি-মিনতি করলেও রক্ষা পাননি। সম্প্রতি নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই গৃহবধূ ও এক ব্যক্তিকে বিবস্ত্র করে বুকের ওপর পা দিয়ে চেপে ধরে পৈশাচিক নির্যাতন চালানো হয়। তারা চিৎকার করলেও নির্যাতন বন্ধ হয়নি।

 

 

 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারীর ভাশুরের ছেলে টুটুল সিকদার (৩২) বাদী হয়ে নাজিরপুর থানায় হেলাল সিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

 

 

 

অভিযুক্তরা হলেন— হেলাল সিকদার (৩৫), মিলন সিকদার (৩৮), দেলোয়ার ওরফে দেলাল সিকদার (৩০), নান্নু সিকদার (৩৪) ও মামুন সিকদার (২৭)। তারা সবাই মৃত সাহেব আলী সিকদার ও মৃত মকবুল সিকদারের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।

 

 

অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর স্বামীর অনুপস্থিতিতে ফোরকান মোল্লা নামের এক পরিচিত ব্যক্তি তার বাড়িতে এলে অভিযুক্তরা পূর্বশত্রুতার জেরে ঘরে ঢুকে তাদের পরকীয়ার অপবাদ দিয়ে বিবস্ত্র ও মারধর এবং ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না থাকায় তার ঘরে থাকা আনুমানিক দুই লাখ টাকার স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা নিয়ে যায় এবং বাকি টাকা না দিলে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

 

 

 

পরে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগীরা চরম সামাজিক লাঞ্ছনার শিকার হন এবং এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

 

 

মোবাইল ফোনে ভুক্তভোগী নারী বলেন, ‘তারা ষড়যন্ত্র করে আমার মানসম্মান নষ্ট করেছে। আমি বাড়িছাড়া।

 

 

অভিযুক্ত হেলাল সিকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

 

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ ভূঁইয়া কালবেলাকে জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network