1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

 

 

সকালে জেলার সদর উপজেলার টোনা ইউনিয়নের চল্লিশা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র ১নং যুগ্ম-আহবায়ক এলিজা জামান।

 

 

এ সময় তিনি চল্লিশা বাজারের ব্যবসায়ী ও ক্রেতা, পথচারীসহ স্থানীয়দের হাতে লিফলেট তুলে দেন। তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করেন।

 

 

‎এ সময় কদমতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, যুগ্ম আহবায়ক শাজাহান শেখ প্রমুখ সহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network