1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
একযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫০ নেতার পদত্যাগ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি পরিবেশ ও প্রাণিদের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু ১৫ লক্ষ টাকার বিনিময়ে চরফ্যাশনে গায়েবী উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ! ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা বর্ষা এলেই ভাঙনের কবলে কুয়াকাটা সমুদ্রসৈকত, নেই কার্যকর পদক্ষেপ

একযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫০ নেতার পদত্যাগ

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি অনুমোদনের ৪৮ ঘণ্টা না পেরোতেই ৫০ নেতা একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত জেলা কমিটিকে ‘অবৈধ, অস্বচ্ছ ও একতরফা’ বলে অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন তার।

পদত্যাগকারীরা হলেন- সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টিএম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা ও যুগ্ম মুখ্য সংগঠক আঞ্জারুল ইসলামসহ ৫০ জন।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা বলেন, পূর্বের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করেই হঠাৎ করে একটি নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। পুরো প্রক্রিয়াটি গোপনে ও কোনো ধরনের আলোচনা ছাড়াই সম্পন্ন হয়েছে, যা সংগঠনের গণতান্ত্রিক চর্চা ও নীতির পরিপন্থি।

তারা আরও বলেন, নতুন কমিটিতে এমন কয়েকজনকে জায়গা দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক আচরণ, মাদকসংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া ছাড়া গঠিত কোনো কমিটি তারা মেনে নেবেন না। সংগঠনের আদর্শ রক্ষার স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত ২৮ নভেম্বর ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি নতুন অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network