1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

পিরোজপুরে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জেলায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আবু সাঈদ।

সভায় আলোচ্যসূচি উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি।

এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, জেলা পুলিশ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, ছাত্র প্রতিনিধি, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

জেলা প্রশাসক বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনে সকলের সার্বিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সব অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

এসময় তিনি জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম-নীতি ও নির্ধারিত মাপ যথাযথভাবে অনুসরণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network