1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলা-বরিশাল সেতুর দাবিতে ইবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে ইবিতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় সংগঠনটির উপদেষ্টা রাশেদুল ইসলাম রাফি, সাবেক সেক্রেটারি ওসমান গনি, সিনিয়র সহ-সভাপতি আরিফ জুমান ও আল আমিন নোমান ,বর্তমান সেক্রেটারি এস এম শামীমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সেক্রেটারি এস এম শামীম বলেন, ২২ লাখ ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই সেতু আজ জরুরি প্রয়োজন। ভোলায় গ্যাস, মাছসহ বিপুল সম্পদ থাকা সত্ত্বেও স্থানীয় উন্নয়ন পিছিয়ে আছে।

জরুরি রোগী পরিবহন ও শিক্ষার্থী-চাকরিপ্রার্থীদের যাতায়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত হওয়ায় ভোলা কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আছে।

তিনি আরও বলেন, সেতু বিষয়ে উপদেষ্টা ডিসেম্বর-জানুয়ারিতে কাজ শুরুর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। পরিবেশগত অজুহাত দেখিয়ে প্রকল্প বিলম্ব অগ্রহণযোগ্য।

১৭ হাজার কোটি টাকার এই সেতু নির্মিত হলে ভোলা শিল্প উন্নয়ন অঞ্চল হিসেবে গড়ে উঠবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারেকে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা রাশেদুল ইসলাম রাফি বলেন, বাংলাদেশের একমাত্র দ্বীপজেলা ভোলা প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে গ্যাস সমৃদ্ধ এলাকা হলেও স্থানীয় বাসিন্দারা আজও সেই সুবিধা থেকে বঞ্চিত।

জেলার অধিকাংশ ঘরে গ্যাস সংযোগ না থাকলেও এখানকার গ্যাস দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ভোলায় শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা থাকলেও যোগাযোগঘাটতি বড় বাধা হিসেবে রয়ে গেছে।

তাই ভোলা-বরিশাল সেতু নির্মাণকে তারা সময়োপযোগী পদক্ষেপ । সেতুটি হলে রাজধানীসহ দেশের সব জেলার সঙ্গে ভোলার সরাসরি সংযোগ স্থাপন হবে, ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে এবং দুর্যোগ পরিস্থিতিতেও দ্রুত সহায়তা পৌঁছানো সম্ভব হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network