1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে ৮ দফা দাবিতে নার্স- মিডওয়াইফদের প্রতীকী শাটডাউন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনে ৮ দফা দাবিতে নার্স- মিডওয়াইফদের প্রতীকী শাটডাউন

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ৮ দফা দাবিতে দুই ঘন্টার প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছেন সিনিয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফরা।

রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজনে এ প্রতীকী শাটডাউন পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ৪৮ বছরের স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদফতরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারীও দেওয়া হয়। কর্মসূচিতে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার দিপালী রানী দে, তাসলিমা বেগম, সিনিয়র স্টাফ নার্স মো. জাকির হোসেন, সাথী রানী মজুমদারসহ অন্যান্য নার্স এবং মিডওয়াইফরা অংশগ্রহণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network