1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়।

 

লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটনকে সভাপতি এবং অ্যাডভোকেট কুন্তলা শিকদারকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত করা হয়েছে লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল আলম, ডা. আজাহারউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন।

 

নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে সদস্যরা হলেন- অগ্রণী ব্যংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুর রহমান, উপজেলা মসজিদের পেশ ইমাম একেএম নূরুল্যাহ, লালমোহন বাজারের হাকিমি দাওয়াখানার হাকিম মো. জামাল উদ্দিন, লালমোহন পৌরসভার কলেজ পাড়া নিবাসী হাফসা বেগম ও লালমোহন ঈদগাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ইমরান আতিক রাজীব।

 

প্রসঙ্গত, পূর্ববর্তী কমিটির কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে আগামী ৩ বছরের মেয়াদকালে দুর্নীতি দমন কশিমনের জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা মোতাবেক কার্যক্রম পরিচালনা করবেন নবগঠিত কমিটি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network