1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এক ফ্যান, দুই বাতির বিদ্যুৎ বিল সাড়ে তিন লাখ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি পরিবেশ ও প্রাণিদের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু ১৫ লক্ষ টাকার বিনিময়ে চরফ্যাশনে গায়েবী উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ! ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা

এক ফ্যান, দুই বাতির বিদ্যুৎ বিল সাড়ে তিন লাখ

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি ফ্যান ও দুটি বাতি ব্যবহার করে এক ব্যক্তির এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৩ লাখ ৫৫ হাজার টাকা। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ওই গ্রাহকের নাম মোহাম্মদ ওসমান। তিনি নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

মোহাম্মদ ওসমান জানান, সম্প্রতি বিলের কাগজ হাতে পেয়ে ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে যান তিনি। ব্যাংক থেকে জানানো হয়, নভেম্বর মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ৩ লাখ ৫৫ হাজার টাকা। পরে বিদ্যুৎ অফিসে গেলে বিল সংশোধন করে দেওয়া হয়।

‎গ্রাহক ওসমান আরও বলেন, আমি দুটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করি। ছোট একটা দোকানে ব্যবসা করে জীবন চালাই। ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে গিয়ে বিল দেখে অবাক হয়েছি।

এ ঘটনায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীন নাজিরহাট জোনাল অফিসের এজিএম মাহামুদ বলেন, নাজিরহাট সাব-জোনাল অফিসের আওতায় দুই কর্মচারী প্রায় ৩০ হাজার গ্রাহকের বিল প্রস্তুত করেন।

গ্রাহক ওসমানের ক্ষেত্রে ভুলবশত কিলোওয়াট বেশি লেখার কারণে ডিমান্ড চার্জ অতিরিক্ত চলে এসেছে। অভিযোগ পাওয়ার পর রোববার (৩০ নভেম্বর) ভুলটি সংশোধন করে দেওয়া হয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network