1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি পরিবেশ ও প্রাণিদের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু ১৫ লক্ষ টাকার বিনিময়ে চরফ্যাশনে গায়েবী উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ! ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা বর্ষা এলেই ভাঙনের কবলে কুয়াকাটা সমুদ্রসৈকত, নেই কার্যকর পদক্ষেপ

টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টিকটকে উসকানিমূলক ভিডিও দেওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানাকে (৩৫) আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। আটক রাজিয়া সুলতানা পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ছিলেন।

জানা গেছে, আওয়ামী লীগ করার সুবাধে দীর্ঘদিন যাবত পৌর শহরের গুলপাড়া এলাকায় দাপটের সঙ্গে দলীয় রাজনীতি করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে রাজিয়া সুলতানা নামে তার ব্যক্তিগত টিকটক একাউন্ট থেকে তিনি বেশ কয়েকটি রাজনৈতিক বক্তব্য সম্মিলিত ভিডিও পোষ্ট করেন।

এসব পোষ্টে তিনি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ইউনুস হটাও, বাংলাদেশ বাঁচাও’ অনুরূপ বিষয় বস্তু নিয়ে তৈরি টিকটকে ভয়েসের সঙ্গে ঠোঁট মিলিয়ে একাধিক ভিডিও পোষ্ট করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা চালায়।। এ ঘটনায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শংকায় পার্বতীপুর মডেল থানাপুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে আটক করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network