1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেশ জাতি ও ইসলামের স্বার্থে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে : ছারছীনার পীর ছাহেব - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দেশ জাতি ও ইসলামের স্বার্থে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে : ছারছীনার পীর ছাহেব

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

 

পিরোজপুর প্রতিনিধি: আজ সোমাবার ১ ডিসেম্বর ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী ১৩৫ তম ঈছালে ছাওয়াব মাহফিলের আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। আখেরী মুনাজাত এর পূর্বে ছারছীনার পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) সমবেত লক্ষ লক্ষ ভক্ত মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

 

তিনি বলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত টালমাটাল অবস্থা। এ সময় দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা ও দেশের গরিষ্ঠ ৯২ ভাগ মুসলিম জনতার স্বার্থ রক্ষার ক্ষেত্রে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণে সামান্য ভুল হলে জাতিকে যুগ যুগ ধরে তার খেসারত দিতে হবে। আমরা ইসলামী হুকুমত চাই, কিন্তু ইসলামের নামে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বিরোধী ইজমকে প্রমোট করতে পারি না। ইসলামের সূচনা কাল থেকেই সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের পরশ ছোয়ায় মানুষ ইসলামের অনুপম আদর্শে মুগ্ধ হয়ে দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশ সম্পূর্ণরূপে আউলিয়ায়ে কেরামের অবদানে সিক্ত। ছারছীনা দরবার শরীফ আউলিয়ায়ে কেরামের সার্থক উত্তরসূরী। তিনি সমবেত জনতাকে উদ্দেশ্য করে বলেন- আপনারা আবেগে হুজুগে বাঙ্গাল হবেন না। যথা সময়ে আমাদের দিক নির্দেশনা পৌঁছে যাবে। তদানুযায়ী ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ভূমিকা রাখবেন। হযরত পীর ছাহেব কেবলা তার ভক্ত মুরীদানকে জিকিরের তা’লীম, দরূদ, অজিফা ও আমলসমূহ নিয়মিত আদায়ের পরামর্শ দেন। পাশাপাশি প্রত্যেক মসজিদে সাপ্তাহিক তা,লিমী জলসা কায়েম করে জমইয়াতে হিযবুল্লাহর পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান এবং পীর ভাইদের থেকে দেশের প্রতিটি ওয়ার্ডে দ্বীনিয়া মাদ্রাসা কায়েমের বিষয়ে ওয়াদা গ্রহণ করেন।

 

আখেরী মুনাজাতে অংমগ্রহণের জন্য হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব আস সাইদানী দরবার শরীফে আগমন করেন। তাকে এ মাহফিলে দাওয়াত দেয়ার জন্য হযরত পীর ছাহেব কেবলাকে আন্তরিক মুবারকবাদ জানান।

 

তিনি বলেন- বাংলাদেশের সাথে আলজেরিয়াবাসীর সম্পর্ক ইসলামের। ভৌগলিক ভিন্নতা থাকলেও আমরা এক জাতি এবং একই আদের্শে অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতে বিশ্বাসী। তিনি ছারছীনার ছাত্রদেরকে আলজেরীয়া বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষা গ্রহণে সুযোগ করে দেয়ার আশ্বাস দেন। তিনি সুবিধামত সময়ে হযরত পীর ছাহেব কেবলাকে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান।

 

বাদ জোহর মীলাদ শরীফ পাঠান্তে দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনায় হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করেন্ মুনাজাতে আমীন আমীন ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে।

 

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুফতি মাওলানা কাফিল উদ্দীন সরকার ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুল মুনীর হামীম, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার মুফতি মাওলানা ওসমান গণি ছালেহী, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

 

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আলজেরিয়া দূতাবাসের আ্যাটাসে সুফিয়ান টুম, আলজেরিয়া দূতাবাসের প্রযুক্তিগত প্রতিনিধি সাঈদ আচাচে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ মোঃ রুহুল আমিন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network