1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনের নারী উদ্যোক্তা পিংকি বেগম জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

চরফ্যাশনের নারী উদ্যোক্তা পিংকি বেগম জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণ নারী উদ্যোক্তা পিংকি বেগম জাতীয় পর্যায়ে স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।
‎সোমবার (১ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎এসময় চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খাঁন। তিনি পিংকি বেগমের হাতে স্বর্ণপদকটি তুলে দেন।
‎তিনি নারী উদ্যোক্তা পিংকি বেগমের যাত্রাকে অন্যান্য নারীদের জন্য অনুকরণীয় হিসেবে অভিহিত করে বলেন, পিংকি বেগম স্থানীয় পর্যায়ে পশুপালন, খামার পরিচালনা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর এই অর্জন চরফ্যাশনসহ দেশের সর্বত্র নারী উদ্যোক্তা তৈরি করতে উৎসাহ জোগাবে।
‎পিংকি বেগম বলেন, উদ্যোক্তা হওয়ার পথটি সহজ ছিল না। সীমাবদ্ধতা ও সামাজিক বাধা অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছি। এই স্বর্ণপদক শুধু আমার নয়, চরফ্যাশনের সকল নারীর জন্য একটি সম্মান।
তিনি ভবিষ্যতে খামার সম্প্রসারণ, নারী প্রশিক্ষণ এবং প্রযুক্তি নির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন উদ্যোক্তা, কৃষক ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
‎উল্লেখ্য, গত বুধবার ২৬ নভেম্বর সকাল ৯ টার দিকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ চিন মৈত্রী সম্মেলন কেন্দ্র শেরেবাংলা নগর ঢাকা আগারগাঁওয়ে অনুষ্ঠানে নারী উদ্যোক্তা পিংকি বেগমের হাতে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network