1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট : হাসনাত আবদুল্লাহ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি পরিবেশ ও প্রাণিদের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু ১৫ লক্ষ টাকার বিনিময়ে চরফ্যাশনে গায়েবী উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ! ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা

প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট : হাসনাত আবদুল্লাহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট। নির্বাচনে আমি আপনাদের টাকা দিতে পারব না। তবে সুখে দুঃখে আপনাদের সাথে থাকব। আপনারা শুধু ভোটারদের কাছে আমার সালাম পৌঁছে দেন।’

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন অনেকে বলে আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই। কিন্তু গত ১৭ বছর যাদের নির্বাচনে এজেন্ট দেওয়ার লোক ছিল তারা হাসিনাকে ক্ষমতা থেকে ফেলতে পারেনি, তাহলে সেই এজেন্ট দিয়ে কী হবে। আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই, কিন্তু আমরাই স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছি। আমরা যখন স্বৈরাচার আন্দোলন করেছি তখন অন্য পার্টির লোকজনও আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে। ঠিক সেভাবে নির্বাচনে আমরা যদি ভালো কাজ করি, তাহলে অন্য পার্টির লোকজনও আমাদের সঙ্গে চলে আসবে। আগামী নির্বাচনে প্রত্যেকটি ভোটারই আমার এজেন্ট হয়ে দাঁড়াবে।’

এর আগে বাদ ফজর উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের বড় বাড়ি থেকে দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরু করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network